২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ময়মনসিংহে ৯ বছরের শিশু ধর্ষণ মামলা:আইনানুযায়ী আপসহীন পুলিশ অফিসারকে কোণঠাসা করার অপচেষ্টা

সূত্র: Dainik Jahan / অপরাধ

সংবাদ থেকে

ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলা ধামাচাপা দিতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল গভীর চক্রান্তে মেতে উঠেছে। ঘটনাটিকে তথাকথিত ‘আপস-মীমাংসা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায়, আইনি দায়িত্ব পালনকারী সৎ পুলিশ কর্মকর্তাকেই কোণঠাসা করার অপপ্রয়াস চালানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টায় কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার (ভিটাপাড়া) এলাকায় নিজ বাড়ির ছাদে শাশুড়ির শুকানো শুটকি আনতে যায় ৯ বছরের শিশুটি। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মো. শফিকুল ইসলাম শফিক (৬৫), পিতা: মৃত ইনু মিয়া, শিশুটিকে জোরপূর্বক টেনে নিজ নির্মাণাধীন বিল্ডিংয়ের বাথরুমে নিয়ে ধর্ষণ করে।

​ধর্ষণের পর অভিযুক্ত শফিকুল ইসলাম ঘটনাটি কাউকে জানালে শিশুটির বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। ভীতি ও শারীরিক অসুস্থতার কারণে শিশুটি প্রথমে মুখ না খুললেও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবার জানতে পারে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর