২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ দাবি, প্রধান আসামি ভেড়া সাইফুল গ্রেপ্তার

সূত্র: Chattogram Pratidin / অপরাধ

সংবাদ থেকে

চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পিস্তল ও ছুরির মুখে সাংবাদিককে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলাটিতে চারজনকে গ্রেপ্তার করা হলো।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশ। এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, মামলার এক নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর