উখিয়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো আগুনের কুণ্ডলী, গ্যাসের গন্ধে আতঙ্ক
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসানোর জন্য মাটি খোঁড়ার সময় আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে। এ সময় গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের ছোট ব্রিজসংলগ্ন মোস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি খোঁড়ার স্থান থেকে হঠাৎ আগুনের কুণ্ডলী বের হতে শুরু করে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


