১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

স্ট্রোকে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ, সচেতনতায় এভারকেয়ারের পেশেন্ট ফোরাম

সূত্র: Suprobhat Bangladesh / স্বাস্থ্য

সংবাদ থেকে

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর রোগীর সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতালটিতে এ আয়োজন করা হয়। বিশ্ব স্ট্রোক দিবসের এবারের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’ সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অ্যাক্ট-ফাস্ট’ ক্যাম্পেইন শুরু করেছে। স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং রোগীকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসার আওতায় আনাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা, যেখানে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে, চিকিৎসায় দেরি হলে ঝুঁকি বাড়ে। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে মানুষের সচেতন হওয়া জরুরি। পেশেন্ট ফোরাম ও র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর