৬ নভেম্বর ২০২৬, ১৮:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভূমি ভবনের ডে কেয়ার সেন্টার পরিদর্শনে ছোট্ট সোনামণিদের মাঝে সংসদ সদস্য এম নাসের রহমান

সূত্র: Moulvibazar24 / রাজনীতি

সংবাদ থেকে

ভূমি ভবনের ডে কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়ে এক আনন্দঘণ সময় কাটালেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান এমপি। পরিদর্শনকালে তিনি সেন্টারটির শিশু ও ছোট্ট সোনামণিদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগি করে নেন।

​সরেজমিনে পরিদর্শনের সময় সংসদ সদস্য ডে কেয়ার সেন্টারটির সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিশুদের নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের লালন-পালন ও বিনোদনের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন। কর্মরত দায়িত্বশীলদের শিশুদের সর্বোত্তম পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

​পরিদর্শনকালে এম নাসের রহমান বলেন, “কর্মজীবী মা-বাবাদের মানসিক নিশ্চিন্তে কাজ করার সুযোগ সৃষ্টিতে ডে কেয়ার সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের ভবিষ্যতের কান্ডারী এই কোমলমতি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর