লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মোছাঃ আফিয়া খাতুন (০৪) ও মোছাঃ শিউলি আক্তার (০৩) নামের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন।
গতকাল সোমবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে যেকোনো সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন বেড়িলাবাড়ি গ্রামের মোঃ আনারুল ইসলামের মেয়ে এবং শিউলি আক্তার একই গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






