৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সোনামসজিদ বন্দরে কর্মচারীদের কর্মবিরতি আটকা পড়েছে ৪০০ ট্রাক

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি পালন হয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। বন্ধ রয়েছে পণ্য খালাস। এতে পণ্য খালাস করতে না পেরে বন্দরেই আটকা পড়েছে ভারত থেকে আসা ট্রাক। এদিকে পণ্য খালাস বন্ধ থাকায় দুদিনে চার শতাধিক ট্রাকের জট সৃষ্টি হয়েছে। অন্যদিকে শ্রমিকরা কাজের অভাবে অলস দিন কাটাচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অযৌক্তিক হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারীরা। সংশ্লিষ্ট সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ কর্মবিরতি বুধবার বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ে বিক্ষুব্ধ কর্মচারীরা কাস্টমস কার্যালয়ের মূল ফটকের সামনে সুপারের নানা স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের বিরুদ্ধে স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিক্ষোভ সমাবেশে সিঅ্যান্ডএফ কর্মচারীদের পক্ষে ওয়াসিম আকরামসহ অন্যান্য বক্তারা অভিযোগ করেন, কাস্টমস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা তুচ্ছ বিষয়ে এবং বিনা কারণে কর্মচারীদের হয়রানি করে যাচ্ছেন। কোনো ভুলত্রুটি না থাকলেও ইচ্ছেমতো কার্ড আটকে রাখা, ফাইল সাবমিট করার পর বিভিন্ন জটিলতা তৈরি করা এবং আগে না জানিয়ে হঠাৎ করে নতুন নতুন আইন দেখিয়ে প্রয়োগের মাধ্যমে হয়রানি করার মতো ঘটনা ঘটছে। এছাড়া কর্মচারীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের অশোভন আচরণ ও ক্ষমতার অপব্যবহার চরম আকার ধারণ করেছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর