মৌলভীবাজারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ থেকে
বুধবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন লিড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এবং মৌলভীবাজার সদর উপজেলার লিড ব্যাংক প্রাইম ব্যাংকসহ স্থানীয় ৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ। এছাড়াও এতে উপস্থিত ছিলেন ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তারা আগামী দিনের অর্থনীতির মূল চালিকাশক্তি। নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে তরুণদের সহজ শর্তে ও দ্রুত অর্থায়নের আওতায় আনা জরুরি। কর্মসূচির সফল বাস্তবায়নে ব্যাংকগুলোর কার্যকর ও আন্তরিক ভূমিকা নিশ্চিত করার বিষয়ে সভায় ঐক্যমত পোষণ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



