১৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পালিয়ে বেড়াতে হয়, এমন কাজ আমরা করব না-হুইপ জিকে গউছ

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারে না। দুর্নীতিবাজদের আমার আশপাশে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। মানুষের সম্পদ লুটপাট ও অন্যায়-অত্যাচার করে কেউ শান্তিতে থাকতে পারে না। এমন কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও নিজের জন্মভূমিতে সম্মানের সঙ্গে দাফন হয়। যে কাজ করলে পালিয়ে বেড়াতে হবে না, আমরা সেই কাজ বেশি বেশি করে করব।

তিনি গতকাল শনিবার দুপুরে এম সাইফুর রহমান টাউন হলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ জি কে গউছ আরও বলেন, যে কাজ করলে পালিয়ে বেড়াতে হয়, সেই কাজ আমরা করব না। অল্প খাবেন, সুস্থ থাকবেন। এক বেলা ভাত খাওয়ার জন্য ৫ হাজার টাকার প্রয়োজন হয় না। অনেকেই অবৈধভাবে টাকা উপার্জন করে অট্টালিকা গড়েছেন, কিন্তু আজ তাদের বাড়িতে সন্ধ্যার বাতি জ্বলে না। তারা দেশে-বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ, তারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের প্রতি অন্যায় করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির মামলা রয়েছে। তাদের মৃত্যু হলে কোথায় দাফন হবে, সেই চিন্তায় পরিবার-পরিজনও উদ্বিগ্ন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর