১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ “হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম” আয়োজিত জেলা পর্যায়ের “সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও সীরাত কনফারেন্স-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ১৪ নভেম্বর (শনিবার) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বহুল আলোচিত এ আয়োজন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে ৬ হাজারেরও বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ১৪০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। তাঁদের মধ্য থেকে ‘ক’ ও ‘খ’ গ্রুপে তিনজন করে মোট ছয়জনকে শ্রেষ্ঠ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও একাধিক সমাজসেবী প্রতিষ্ঠানের অর্থায়নে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৪০ জন প্রতিযোগীর প্রত্যেককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। চূড়ান্ত পর্বের বিজয়ীরা হলেন ‘ক’ গ্রুপ : ১ম স্থান: মাহফুজ মির্জা, উমেদনগর টাইটেল মাদরাসা, সদর উপজেলা। ২য় স্থান: মিস মাশরুবাহ, গৃহিণী, সদর উপজেলা। ৩য় স্থান: হাফেজ ইসমাঈল, জামেয়া হামিদ নগর মাদরাসা, বাহুবল।

‘খ’ গ্রুপ : ১ম স্থান: তাসলিমা সুলতানা নিভা, গ্রীন ফেয়ার আইডিয়াল স্কুল, চুনারুঘাট। ২য় স্থান: ফাতেমা সুলতানা মিম, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসা, বানিয়াচং। ৩য় স্থান: জুনাইদ হাসান রুহান, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসা, বানিয়াচং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হাফেজ আশরাফ আলী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত কলামিস্ট ও দার্শনিক কবি মূসা আল হাফিজ, সিলেটের আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি জিয়াউর রহমান এবং খ্যাতিমান আলেম ও জনপ্রিয় বক্তা মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাকস, হবিগঞ্জের সভাপতি জনাব শামসুল হুদা, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম, গ্রীন ফেয়ার আইডিয়াল স্কুলের অধ্যক্ষ জনাব ইয়াসির খান এবং দারুন নাশাত ইসলামিক স্কুলের পরিচালক আব্দুল হালিম নোমানী আল-আজহারী। ফোরামের সহসভাপতি আবিদ রহমান তাঁর স্বাগত বক্তব্যে সংগঠনের বহুমুখী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন। উল্লেখ্য, হবিগঞ্জের অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে আদর্শ, মানবিক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির জনকল্যাণমুখী কার্যক্রমের পরিধিও বিস্তৃত হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর