১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পুলিশের টহল গাড়ি নিয়ে চম্পট, নিছক চুরি নাকি অন্য কিছু?

সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে

চোরাই গাড়ি নিয়ে সাধারণত পাল্টে ফেলা হয় নম্বরপ্লেট, বদলে দেওয়া হয় পরিচয়। কখনো বিক্রি করা হয়, কখনো খুলে ফেলা হয় যন্ত্রাংশ, আবার কখনো ব্যবহার করা হয় অপরাধমূলক কর্মকাণ্ডে। কিন্তু পুলিশের টহল গাড়ির ক্ষেত্রে এসব কতটা সম্ভব? যে গাড়ি নিয়ে পালালেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পড়ার কথা, সেই গাড়িই দিনদুপুরে জেলা পুলিশ লাইনসের সামনে থেকে নিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি। কয়েক ঘণ্টা পর কর্ণফুলীতে গাড়িটি উদ্ধার হলেও রহস্য কাটেনি। নিছক চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য?

ঘটনার তিন ঘণ্টা পর ধাওয়া দিয়ে পুলিশ ভ্যান গাড়িটি উদ্ধারের কথা বললেও ধরা পড়েনি কেউ। ঘটনাটি এখনো ‘রহস্যে ঘেরা’। ঘটনাটি নিছক গাড়ি চুরি, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে, সে বিষয়ে জানতে সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এদিকে সময়ে চট্টগ্রাম নগরে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের পাশাপাশি কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে খোদ পুলিশ লাইনসের সামনে থেকে পুলিশের টহল গাড়ি নিয়ে উধাও হওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এটি নিছক চুরি, নাকি চলমান নাশকতার আবহে পুলিশকে চ্যালেঞ্জ জানানোর কোনো চেষ্টা, সেই প্রশ্নও সামনে এসেছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর