পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পকে জবাব দিলেন জেলেনস্কি
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ ও ‘শত্রু’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলে সম্বোধন করার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে সম্বোধন করবেন, সেটি ট্রাম্পের বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু ও খুনি।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ট্রাম্প পুতিনকে তাঁর ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। দুই নেতার মধ্যে বহু বছর ধরে ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





