
বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি: উন্নত দেশগুলো প্রযুক্তি তৈরি করে ব্যবহার করছে, আমাদেরকেও সেখানে পৌঁছাতে হবে। শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে “বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সরকার ২০২৮ সাল থেকে পরিমার্জিত কারিকুলামের আলোকে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তিত হবে। ২০২৭ শিক্ষাবর্ষে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, আমার কারিগরি শিক্ষা, খেলাধুলা ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক নতুন ৪ টি বই দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিকল্পনা রয়েছে। সঠিকভাবে পাঠদান পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

