১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ রহমান আইইবি-এর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪১

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ রহমান আইইবি-এর ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

· বাংলাদেশ

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) নির্বাচিত হয়েছেন। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে হলুদ প্যানেলের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

এছাড়াও সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজাদ রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতীয় অবকাঠামো উন্নয়নে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন।

আইইবি-র নির্বাচনে সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইঞ্জিনিয়ার আজাদ রহমান হলুদ প্যানেলের পক্ষে নির্বাচিত হন। প্রকৌশল পেশাজীবীদের কল্যাণ, সেবা ও পেশাগত স্বার্থরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ