১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নালিতাবাড়ীতে মাদকবিরোধী মিছিলে মাদক সিন্ডিকেটের সদস্যরা, সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সূত্র: Dainik Jahan / অপরাধ

সংবাদ থেকে

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকা থেকে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে একটি মাদকবিরোধী মিছিল বের হয়। উক্ত মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন এলাকাবাসী অংশ নেন। তবে মিছিল শেষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মালেক ড্রাইভার ও হাতেম আলী নামে দুই ব্যক্তি স্থানীয় সাংবাদিক মনির ও তাঁর পরিবারকে জড়িয়ে মিথ্যা বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।

​অনুসন্ধানে জানা যায়, বক্তব্য প্রদানকারী হাতেম আলীর ছেলে সুমন মাদক কারবারে প্রত্যক্ষভাবে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। হাতেম আলী নিজেই ছেলেকে দিয়ে এই অবৈধ ব্যবসা পরিচালনা করান বলে অভিযোগ রয়েছে।

​অন্যদিকে, মালেক ড্রাইভারের ঔরষজাত ছেলে সজিব ও বাবু সরাসরি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া তার অন্য স্ত্রীর ঘরে জন্ম নেওয়া আরও দুই ছেলের বিরুদ্ধেও থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। অতীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী মাসুম ওরফে ‘বিগম্যান’-এর সাথেও মালেক ড্রাইভারের মাদক কারবারের সম্পৃক্ততা ছিল। এমনকি বিগম্যানের কাছ থেকে একটি পুরনো ট্রাক কেনার কথা বলে জমি বিক্রির ৪০ হাজার টাকা শেয়ার নিয়ে তা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর